২৩ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী বিজয় পাল মারা গেছেন। তার বয়স ২৭ বছর।
শবিনার স্থানীয় সময় ১১ টায় সিডনির কোগারাহ এলাকায় সাইকেলে করে যাচ্ছিলেন বিজয়। এসময় একটি গাড়ির সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
বিজয় পাল সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বিজয়ের বোন শিমুল পালও সিডনির নিউ ক্যাসেলে থাকেন। বিজয় পাল পড়াশোনার পাশাপাশি ‘উবার ইটস’-এ খণ্ডকালীর চাকরি করতেন।
দুর্ঘটনার বিষয়ে শিমুল জানান, পুলিশ বলেছে বিজয় পাল ডেলিভারি করতে যাওয়ার সময় রেড লাইট ক্রস করে দুর্ঘটনার শিকার হন। তবে দুর্ঘটনার বিস্তারিত এখনও জানেন না তিনি।
বিজয় পালের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তিনি ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করে ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় যান।
বিজয় পাল মা-বাবার একমাত্র ছেলে ছিলেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম/আরএম
















Leave a Reply