সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

২৫ আগস্ট ২২১ (নিউজ ডেস্ক): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী। একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স। ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন। তাদের সবার বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ভোরে তিনজন পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *