০৫ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রান করেছে কিউইরা। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। আর তা বাস্তবে রূপ দিয়ে টাইগারদের চাই ১২৯ রান।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় ১৬ রানে। ফিন অ্যালেনকে ফেরান মুস্তাফিজুর রহমান। ১০ বলে তিন চারে ১৫ রান করেন ফিন।
রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং এরপর ভালো জমে যাচ্ছিল। সপ্তম ওভারে জোড়া আঘাত সাইফউদ্দিনের। প্রথমে ফেরান উইল ইয়ংকে। একই ওভারের শেষ বলে গ্রান্ডহোমকে করেন এলবিডব্লিউ। ৪৬ রানে নেই তিন উইকেট। ইয়ং করেন ২০ রান। গ্রান্ডহোম রানের খাতাই খুলতে পারেননি।
আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক টম লাথাম এদিন জ্বলে উঠতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে তিনি মেহেদীর বলে তার হাতেই বন্দী। এরপর বিদায় নেন রবীন্দ্রও। মাহমুদলউল্লাহর বলে তিনি বোল্ড। ২০ বলে দুই চারে ২০ রান করেন তিনি।
ষষ্ঠ উইকেট জুটিতে দলকে দারুণ ব্যাটিং উপহার দেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। এই জুটিকে ভাঙতেই পারেনি বাংলাদেশের বোলাররা। এই জুটিতে রান আসে ৫৫ বলে ৬০। ২৯ বলে তিন চারে ৩৬ রানে নিকোলস ও ৩০ বলে তিন চারে ৩০ রানে ব্লান্ডেল থাকেন অপরাজিত।
৪ ওভারে ২৮ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাইফউদ্দিন। চার ওভারে এক মেডেনে ২৯ রানে এক উইকেট পান মুস্তাফিজুর রহমান। ২ ওভারে ১০ রানে এক উইকেট পান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ওভারর ২৭ রান দিয়ে এক উইকেট পান মেহেদী হাসান।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply