সিরিজ সেরা তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক: আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন এই তারকা পেসার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৯ দশমিক ২ ওভারে ২০৭/৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রানের জয় পায়। সেই জয়ের ম্যাচে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন।

দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারে ২০২/৩ রান করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ২২ রানের জয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন।

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯ দশমিক ২ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।

বাংলাদেশের পরাজয়ের ম্যাচে ২৮ রানে ১ উইকেট শিকার করেন তাসকিন। সব মিলে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *