সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): এক দিন বন্ধ থাকার পর রোববার বিকেল থেকে আবারও সিলেট স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার পানি নেমে যাওয়ায় আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বেলা দুইটায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এ ছাড়া বিকেল ৩টা ৪৫ মিনিটে একই ট্রেন অন্তত ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক না হওয়ায় জেনারেটর দিয়ে আপাতত কার্যক্রম চালানো হচ্ছে।

এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বন্যা পরিস্থিতিতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল করে রুট পরিবর্তন করা হয়।

ট্রেন চলাচল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ