সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

গতকাল থেকে শঙ্কায় ছিল সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায়। এটি বন্ধ হওয়া মানে গোটা সিলেট অঞ্চলও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া।

আর ২৪ ঘণ্টা না যেতে তা-ই ঘটল। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে পানি উঠে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রকৌশলী আব্দুল কাদের জানান, পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, পানি সেচে দ্রততম সময়ের মধ্যে এটি আবার চালু করতে। এ গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, বাসাবাড়ির মিটার পানির নিচে তলিয়ে যাওয়ায় নগরের উপশহর এলাকায় বৃহস্পতিবার থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। দক্ষিণ সুরমা বিদ্যুতের সাবস্টেশনে পানি ওঠায় পুরো দক্ষিণ সুরমা উপজেলায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

বিদ্যুৎ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *