সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে

১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): গত ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হওয়ায়  বন্যার পানিও কমতে শুরু করেছে।

সিলেটে পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান উপ-বিভাগ (বাপাউবো) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বন্যার পানি হ্রাস পেয়ে বিপদসীমার সমপর্যায়ে নেমে এসেছে বলে জানায় পানি বিজ্ঞান উপ-বিভাগ।

সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১২ দশমিক ৭৫ মিটারে নেমে এসেছে। যা আগের দিন ছিল ১৩ দশমিক ৫১ মিটার। সেখানে বিপদসীমা হচ্ছে ১২ দশমিক ৭৫ মিটার। একই সময়ে সিলেট পয়েন্টে পানি বেড়েছে, হয়েছে ১০ দশমিক ৮০ মিটার। আগের দিন সেখানে উচ্চতা ছিল ১০ দশমিক ৭৬ মিটার। সেখানে পানির বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার।

ছাতক পয়েন্টে পানির লেভেল হচ্ছে ৮ দশমিক ১১ মিটার, আগের দিন সেখানে ছিল ৯ দশমিক ১০ মিটার। সেখানে পানির বিপদসীমা হচ্ছে ৮ দশমিক ১১ মিটার। সুনামগঞ্জ সদর পয়েন্টে পানির বর্তমান লেভেল ৭ দশমিক ৮০ মিটার। আগের দিন সেখানে পানি প্রবাহিত হচ্ছিল ৭ দশমিক ৭৫ মিটার উচ্চতায়। ওখানে পানির বিপদসীমা হচ্ছে ৭ দশমিক ৮০ মিটার।

কুশিয়ারা নদী সীমান্তবর্তী জকিগঞ্জ অমলশিদ পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা হচ্ছে ১৫ দশমিক ৪০ মিটার। আগের দিন সেখানে পানি প্রবাহিত হয় ১৬ দশমিক ৩৯ মিটার উচ্চতায়। সেখানে পানির বিপদসীমা হচ্ছে ১৫ দশমিক ৪০ মিটার।

সবমিলিয়ে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

তারা জানান, গত কয়েকদিন বৃষ্টিপাত কম হওয়ায় লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি কমতে শুরু করেছে।

এদিকে, পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি আসছে। তবে পানি ধীর গতিতে কমতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ছে। টানা দুই সপ্তাহ পানিবন্দী থাকায় খাদ্য সংকট, পানি, স্যানিটেশন, চিকিৎসাসহ মানবিক বিপর্যয় নেমে এসেছে বন্যার্ত দুর্গত এলাকায়। দেখা দিয়েছে বিভিন্ন পানি বাহিত রোগ।

বন্যা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *