১৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাড়বকুণ্ডু ইউনিয়নের নতুনপাড়া নুরমার দীঘিপাড় এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা বাসে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৯টি জীবিত ছাগল ও ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। এখনও পর্যন্ত বাসের মালিক পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply