২৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক ও কনটেইনারবাহী লরির সংঘর্ষ। এ দুর্ঘটনায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মোহাম্মদ মাহবুব নওগাঁ থানার দোলগাছি এলাকার মোহাম্মদ মোতালেবের ছেলে ও তার সহকারী মোহাম্মদ হাবিল সান্তাহার থানার বানগাঁও এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখী কনটেইনারবাহী লরি ও একইমুখী পাথরবোঝাই ট্রাক মহাসড়কের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে পৌছাঁলে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রুহুল আমীন বলেন, এ দুর্ঘটনার নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি ও ট্রাক দুটি আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply