০৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করে বিবৃতিতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিবৃতিতে বরাবরের মতোই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। আমার কাছে তার প্রামাণও আছে। তারপরও ২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হবে। খবর: বিবিসি।
সাময়িকভাবে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ায় মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার বিবৃতি প্রকাশ করেন।
নভেম্বরের মার্কিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। যার সবকয়টি খারিজ করে দিয়েছে আদালত।
এর আগে মার্কিন কংগ্রেসের যৌথসভা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে চূড়ান্তভাবে এসব পদের জন্য অনুমোদন দেয়।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply