নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার ৬নং ওয়ার্ডে সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ২৭ বছর বয়সী মোহাম্মদ ইয়াছিন ও ২৮ বছর বয়সী মোহাম্মদ বাদশা।
হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির এসআই মোহাম্মদ আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস হাটহাজারী স্টেশনের লিডার ফজল মিয়া জানান, বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিককে উদ্ধার করেন।
তিনি বলেন, ভবনটির সেপটিক ট্যাংকে শাটারিং করা ছিল পাশাপাশি ম্যানহোলও আটকানো ছিল। এক শ্রমিক সেখানে নামার পর উঠে না আসায় আরেকজন নামেন। সেও উঠে না আসায় আমরা গিয়ে তাদের উদ্ধার করি।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply