১৩ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কের লাইসিচানস্ক শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। লাইসিচানস্ক শহরে এক হামলায় ছয় বছর বয়সি এক বালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার রাতে এক বিবৃতিতে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই এ তথ্য দেন। খবর: আলজাজিরা।
তিনি বলেন, রাশিয়ান বাহিনী সেভেরোদনেৎস্ক শহরে এখনও নিয়মিত হামলা চালাচ্ছে। রুশ বাহিনী শহরটির একের চতুর্থাংশ ধ্বংস করে দিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেন, রুশ বাহিনী ইউক্রেনের ইউনিটগুলোকে সেভেরোদনেৎস্ক শহরের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
হাইদাই বলেন, বেশ কয়েকটি শেল সেভেরোদনেৎস্ক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে আঘাত হেনেছে। আজোটের এলাকায় তিনবার গোলাবর্ষণ করা হয়েছে। যেখানে লোকেরা এখনও বোমা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে রয়েছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply