সেমিফাইনালে ফ্রান্স

১৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): নেশন্স লিগে দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিলো ফ্রান্স। পিছিয়ে পড়েও সুইডেনকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

সেইন্ট ডেনিশে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলো দুদল। ৪ মিনিটেই ক্লেসনের গোলে এগিয়ে যায় সুইডেন। যদিও স্থায়িত্ব করতে পারেনি আনন্দ। মার্কাস থুরামের পাস থেকে দলকে সমতায় ফেরান অলিভার জিরু। পরে ৩৬ মিনিটে আবারও গোল পায় ফরাসিরা। এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

তবে বিরতি থেকে ফিরে এসে সুইডেনকে আর পাত্তাই দেয়নি ফরাসিয়ান ফুটবলাররা। ৫৯ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন অলিভার জিরু। ইনজুরি থেকে ফিরে স্কোর না করলেও, গোলে সাহায্য করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৮ মিনিটে এক গোল শোধ দেয় সুইডেন। কিন্তু, যোগ করা সময়ে আরো এক গোল করে বড় জয় নিশ্চিত করে ফ্রান্স।

ফ্রান্স/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *