সেরা চলচ্চিত্র ‘মাটি’

৫ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): চতুর্দশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ হলো পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এবারের উৎসবে তরুণ বাংলাদেশী নির্মাতা বিভাগে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর ‘মাটি’ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরষ্কৃত হয়েছে!

শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব এর সমাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উৎসবে ৭টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

৩০ জানুয়ারি শুরু হয় সপ্তাহব্যাপী উৎসব। তিনটি ভ্যানুতে ৩৭টি দেশের ১৯৭টি শিশু চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর মা বৃত্বা রায় দীপাও চলচ্চিত্র নির্মাতা। ঋদ্ধ বতর্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঋদ্ধ অনিন্দ্য/আরএম/টিটি

https://www.facebook.com/SampoornaGangulyOfficial/videos/1351520521848010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *