সোমবার এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলের দিকে এগিয়ে আসায় ছয় শিক্ষাবোর্ডে রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *