সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে।

মঙ্গলবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *