৯ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার রাতে দেয়া এক বার্তায় জেলেনস্কি একথা জানান।
সোমবার লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, রোববারের এই বোমা হামলায় বিলোহোরিভকা এলাকার ওই স্কুলে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার বিমান থেকে এখানে বোমা ফেলা হয়েছে।
নিজের টেলিগ্রামে দেয়া এক বার্তায় সেরহি হাইদাই জানান, হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন। সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।
লুহানস্ক অঞ্চলের গভর্নরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জানালেও প্রেসিডেন্ট জেলেনস্কি পরে ৬০ জন নিহতের কথা জানান।
অবশ্য এই হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। প্রায় আড়াই মাস ধরে চলা এই সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply