স্থগিত ইংল্যান্ড-আফ্রিকা ম্যাচ

০৪ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার। শেষ পর্যন্ত স্থগিত হলো ইংল্যান্ড-আফ্রিকা ওয়ানডে ম্যাচ। 

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

ওই বিবৃতিতে বলা হয়েছে- উভয় দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলাটি। ডে-নাইট ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।  

স্থগিত হওয়া ম্যাচটি রোববার পার্লেতে অনুষ্ঠিত হবে। পরের দিন হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। বুধবার হবে সিরিজের শেষ ওয়ানডে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *