স্বাধীনতাকে অর্থবহ করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, কীভাবে বিশ্ব র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান লাভ করা যায়, সে বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে চিন্তা করতে হবে। তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এ জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলো মুক্তবুদ্ধির চর্চা করবে এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করবে।

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার প্রসারে দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। এতে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ