স্মার্ট ঢাকা বাস্তবায়নে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি

নিউজ ডেস্ক: স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে স্মার্ট ঢাকা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি। এমনটাই বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার মালিবাগের আবুজর গিফারি কলেজ মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ছয় শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

শেখ তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে ‘স্মার্ট ঢাকা’ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ আরম্ভ করেছে। আমরা ঢাকাকে একটি আবাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব। একটি স্মার্ট ঢাকা হিসেবে গড়ে তুলব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী একটি সংস্থা উল্লেখ করে- তিনি বলেন, গত ৩০ বছর যে উন্নয়ন হয়নি, গত দুই বছরে আমরা তা করেছি। এখানকার কাউন্সিলরদের তত্ত্বাবধানে আমরা গণমুখী কাজ করে চলেছি। এই ওয়ার্ডের উন্নয়ন যা প্রয়োজন হবে, আপনারা কাউন্সিলরকে জানাবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করব। আজ বছরের প্রথম দিন আপনাদের কাছে এসেছি। সুখ-দুঃখে আমরা সারাবছরই আপনাদের পাশে থাকবে।

এই শীতবস্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- উল্লেখ করে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের হাহাকার শুনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করেন। তিনি সবার খোঁজ খবর রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বক্তব্য রাখেন।

মেয়র তাপস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *