নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সব শ্রেণির নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্যোগ উপজেলায় নির্মিত ১৫টি ঘরের চাবি হস্তান্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, সরকার অসহায়, পিছিয়ে পড়া ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সবাইকে মূলধারায় নিয়ে আসতে কাজ করছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের এই সরকার প্রতিশ্রুতি মতো ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। উন্নত দেশের মতো মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল, পদ্মাসেতু উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের এই সরকারের সাথে থাকতে হবে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ অন্যরা।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply