১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, স্যুইজারল্যান্ড): কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় স্যুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে অতিরিক্ত অর্থ সহায়তা দিবে। কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে এই সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধৃপ্রতিম দেশটি।
বৃহস্পতিবার স্যুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিশ্রুতি অনুযায়ী দেশটি বাংলাদেশকে অতিরিক্ত ৯ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্র্যাংকের সমপরিমাণ প্রায় ৯০ কোটি টাকা দিবে।
স্থানীয় জনগণকে অতিমারীর বিস্তার রোধে সহায়তা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করতে এই অতিরিক্ত তহবিল ব্যয় হবে। এই উদ্দেশ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিয়ে এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় সুইজারল্যান্ড কাজ করে যাবে।
গতবছরের এপ্রিলে অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করতে স্যুইজারল্যান্ড বাংলাদেশ জুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থ সহায়তা প্রদান করেছে।
স্যুইস সহযোগিতা/এএমএম/কিউটি
আরও দেখুন: ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা
















Leave a Reply