৭ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): ডারবান টেস্টের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন টাইগার মোমিনুল হক। তিনি বলেছিলেন, প্রোটিয়া ক্রিকেটাররা স্লেজিংয়ের নামে মাঠে গালাগালি করেছে। এর বিপরীতে প্রোটিয়া অধিনায়ক মন্তব্য করেছেন, ওরা (টিম বাংলাদেশ) এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।
শুক্রবার পার্থে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, ওরা আমাদের বিরুদ্ধে (গালাগালির) যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, সেটি আমরা ওদের ফিরিয়ে দিচ্ছিলাম। কারণ আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন আমরাও স্লেজিংয়ের শিকার হয়েছি।
প্রোটিয়া অধিনায়কের দাবি দুইপক্ষের কথার লড়াইয়ে কেউ সীমা লঙ্ঘন করেনি। এলগার বলেন, আমি খুব বাজে কোনো স্লেজিং হতে দেখিনি। ওদের পক্ষ থেকেও দেখিনি।
তিনি আর বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই খেলতে চাইব, তার মানে এই নয়, আমরা গালিগালাজ করবো, বাজে ভাষায় কথা বলবো। আমরা তাদের সম্মান করি। আমরা শুধু ফিরিয়ে দিচ্ছিলাম কারণ আমাদেরও স্লেজিং করা হয়েছে। আমার মনে হয় ওদের আরও কঠোর হওয়া উচিত। হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।
এলগারের বক্তব্য প্রসঙ্গে মোমিনুল বলেন, আমি স্লেজিং নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ ক্রিকেটে স্লেজিং হবেই। এটা মেনে নিতেই হবে। এটাকে সহজভাবে নিতে হবে। আমি এ ব্যাপারে কোনো অভিযোগ করিনি। আপনি হয়তো ভুল শুনেছেন।
স্লেজিং/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply