৯ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফিরছিলেন এই অভিনেত্রী। এ ঘটনায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার সাথে আহত হয়েছেন আরও কয়েকজন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। সাথে সাথে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির একাংশ এবং ব্যাপক ক্ষতি হয়। এরপর লরি চালককে আটক করেছে পুলিশ।
গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন তিনি। ঘুরে দেখেন এলাকা এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।
দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদলে ফেলেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি।
সায়ন্তিকা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















