সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

২১ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

রোববার ভোরর ৫ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *