সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

২৬ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বগুড়ায়ার শাহজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় জিএনজি থ্রি-হুইলার চালকসহ ৪ জন নিহত হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় শাওন পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ৩ জন নিহত হন। এবং গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের ইন্সপেক্টর বানাউল আনাম জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সিএনজি টি শেরপুর থেকে বগুড়ার দিকে আসছিল। বগুড়ার শহাজানপুর উপজেলার মাঝিরায় ক্যান্টনমেন্টর চেকপেষ্টের সামনে স্প্রিড বেকারের সামনে সিএনজির গতি কমালে বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক শাহ জামালসহ তিনজন নিহত হয়। অপর এক সিএনজি যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নেয়ার পথে মারা যায়।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। চালক ছাড়া অপর এক যাত্রী শাহজাহানপুর উপজেলার কালিদাস। বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে। দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে আছে।

পুলিশ ক্যম্পের ইন্সপেক্টর বানাউল আনাম জানান, ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *