হত্যা মামলা থেকে খারিজ পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা করা মামলা করা হয়।

মামলার অপর আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহম্মেদ ও দলের তৎকালীন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আদালত/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *