হাজারীবাগে বস্তিতে আগুন

৩১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও ৭টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরইমধ্যে ১৫ থেকে ১৬টি ছোট ছোট ঘরে আগুন ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনও তথ্য জানাতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ