হাসপাতালে কাজী হায়াৎ

৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চত করে কাজী হায়াৎ জানান, বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে হাসপাতালে যান তিনি। চিকিৎসক এনজিওগ্রাম করানোর কথা বলেছেন। এখন বাকি সব টেস্ট করানোর পরই জানা যাবে পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন।

দেশবাসীর কাছে অনুরোধ করে স্ট্যাটাস দিয়েছেন কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। ফেসবুকে তিনি লিখেছেন, আব্বুর অসুস্থ অনুভব করছে। মনে হচ্ছে হার্টে ব্লক আছে। দেশবাসীর কাছে অনুরোধ যেন, প্রতিবারের মতো এবারও আমার আব্বুর পাশে থাকবেন। যেন উনি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনারা দোয়াতে মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে ফেরত আসেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। অবস্থার অবনতি হওয়ার কারণে ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে।

কাজী হায়াৎ পরিচালিত সবশেষ সিনেমা ‘জয় বাংলা’। প্রথম লটের কাজ শেষ হয়েছে এ সিনেমার। এর আগে মুক্তি পেয়েছে তার পরিচালিত ৫০তম ‘বীর’।

কাজী হায়াৎ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *