২৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মেক্সিকোর ধনকুবের ও বিশ্বের অন্যতম ধনী কার্লোস স্লিমকে।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মেক্সিকান ব্যবসায়ী এবং স্লিমের জামাতা আরতরো ইলিয়াস আইয়ুব জানান, ৮০ বছর বয়সী কার্লোস স্লিম পরিচর্যা ও পর্যবেক্ষণে থাকার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভালো আছেন।
ছেলে কার্লোস স্লিম ডোমিত সোমবার টুইটারে তার পিতার কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান। উপসর্গ মৃদু বলেও তিনি উল্লেখ করেন।
মেক্সিকোর বৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোবিল এর নিয়ন্ত্রণকারী স্লিম ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৫৮.৫ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিন তাকে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।
করোনা ভাইরাস/এসকেএম
















Leave a Reply