২৭ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): সিনেমার শুটিং চলাকালীন স্পটেই অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের আলোচিক চিত্রনায়িকা পরীমনি। তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে স্বামী শরিফুল রাজও আছেন।
বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন পরীমনি।
পরীমনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না।
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।
এ বিষয়ে ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েকদিন শুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন।
কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।
পরীমনি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply