হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের (হিরো আলম) ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের পক্ষ থেকে এ উদ্বেগ জানানো হয়। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্যুইট করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

উদ্বেগ প্রকাশের পাশাপাশি গোয়েন লুইস ট্যুইটে বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন দুর্বৃত্তরা। মারধরের পর তাকে ধাওয়া দিয়ে এলাকাছাড়া করেন হামলাকারীরা।

উপনির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এই উপনির্বাচনে ভোট পড়ার হার ১১ দশমিক ৫১। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী।

হিরো আলম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *