বিনোদন ডেস্ক: ভারতে একটি হোটেল কক্ষের দরজা ভেঙে ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির লাশ উদ্ধার করা হয়েছে।
দেশটির উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি হোটেল থেকে তার লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা। একটি ছবির শ্যুটিংয়ের জন্যই সোনভদ্রে ছিলেন। তার সাখে ছিলেন দলের অন্যরাও ছিলেন। সবাই মিলে হোটেল তিরুপতিতে উঠেছিলেন।
পুলিশ সুপার যশবীর সিংহ জানান, বুধবার হঠাৎ সুভাষের মৃত্যু হয়। তবে পরিচালকের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তার শ্যালক জানান, লাগাতপুরী অঞ্চলে শ্যুটিং করছিলেন সুভাষ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply