১০০-এর বেশি হাসপাতালে আক্রমণ চালিয়েছে রাশিয়া

 ১০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের ওপরে আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ১০০টিরও বেশি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় এখন পর্যন্ত ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবারের এই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর: ডেইলি সাবাহ।

ডব্লিউএইচওর তথ্য অনুসারে, ১০৩টি হামলার মধ্যে ৮৯টি হাসপাতালে এবং ১৩টি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহণে আক্রমণ হয়েছে।

সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, আমরা ক্ষুব্ধ যে হাসপাতালের ওপরেও আক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসেবা খাতের ওপর হামলা করা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তাই আবারও রাশিয়ান ফেডারেশনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।

ডব্লিউএইচও/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *