৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার পুরুষ মারা গেছেন। বিপরীতে এই অতিমারীতে মারা যাওয়া নারীর সংখ্যা সাড়ে ৪ হাজার।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের মত আজ (বুধবার) ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া টানা এগারো দিন শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথমবারের মত একদিনে দুই শ’য়েরও বেশি মানুষ মারা গেলেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ২০১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১১৯ জন। মারা যাওয়াদের মধ্যে নারী রয়েছেন ৮২ জন। অন্যদিকে, আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন। সেদিন থেকে আজ পর্যন্ত ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।
আরও পড়ুন: একদিনেই করোনা কেড়ে নিল ২০১ প্রাণ
গেল বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা যান। গত সাড়ে ১৫ মাসে মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন।
মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ২ জন। অন্যদিকে, মারা যাওয়া নারীর সংখ্যা ৪ হাজার ৫৯১ জন।
করোনায় মৃত্যু/টিটি/রমু
















Leave a Reply