একদিনেই করোনা কেড়ে নিল ২০১ প্রাণ

৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২০১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৮২ জন।

গতকালের চেয়ে আজ ৩৮ জন বেশি মারা গেছেন। গতকাল ১৬৩ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৫৯৩ জন মানুষের প্রাণহানী ঘটেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৬১ জন বেশি শনাক্ত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মত ১১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যুর আগের রেকর্ডও ছাড়িয়ে গেল

দেশে এ পর্যন্ত ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৪৩৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।

http://artnewsbd.com

করোনা/টিটি/আরএম