২০ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): সেঞ্চুরিয়নে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে অতীতের জয়ের খরা কাটিয়ে ঐতিহাসিক জয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিলেন টাইগাররা।
সেই স্বপ্নকে বাস্তবেরূপ দিতে রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।
সেই অবস্থায় ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৬০ এবং মেহেদি হাসান মিরাজের সাথে ৮৬ রানের জুটি গড়ে তুলেন আফিফ হোসেন। তার ব্যাটেই সম্মানজনক একটা স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।
কিন্তু কাগিসো রাবাদার করা ৪৬তম ওভারে সেই স্বপ্ন ভেস্তে যায়। সেই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আফিফ ও মিরাজকে ক্যাচ তুলতে বাধ্য করেন রাবাদা। তিন বলের ব্যবধানে দুই উইকেট পতনের পর তাসকিন, শরিফুল ও মুস্তাফিজরা শেষ দিকে স্কোর বোর্ডে প্রত্যাশিত রান জমা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।
এর আগে দলীয় ৭ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে গোল্ডেন ডাক মারেন সাকিব।
এরপর দলীয় ২৩ রানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। ২১ বলে ১৫ রানে ফেরেন তিনি। ১৪ বল খেলে মাত্র ২ রানে ফেরেন ইয়াসির আলী। মুশফিক ফেরেন ৩১ বলে মাত্র ১২ রান করে। ৩৪ রানে টপঅর্ডার চার ব্যাটারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















