৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাঙালি জাতির অগ্রযাত্রা এবং আগামীর অভিযাত্রার সুস্পষ্ট পথনির্দেশিকা। দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৪র্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই বলেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

শনিবার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা ফাউন্ডেশন আয়োজিত গ্রাম দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি’র সহ্য হচ্ছে না। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এ চেষ্টা কখনও সফল হবে না। জনগণ তাদের সব ষড়যন্ত্র  ব্যর্থ করে দিবে। সব ষড়যন্ত্র আর চক্রান্ত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনা জাদুর কাঠি দিয়ে আমাদের একদিনে ৮ লক্ষ ঘর দিতে পারেন, নিজের টাকায় পদ্মাসেতু দিতে পারেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেন, তিনি গ্রামের মানুষকে উন্নত করার জন্য গ্রামকে শহরে পরিনত করতে কাজ করছেন। যারা দেশকে ভালবাসে তারা দেশের প্রয়েজনে নির্বাচনে আসবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে শেখ হাসিনার হাত ধরে ক্ষুদা, দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়বো।

লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারে সভাপতিত্বে ও ব্যাংকার আবিদুর রহমান সিকদারের সঞ্চচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল হক।

পরিকল্পনামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *