৪৮ বলে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪ রান

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড। ৫টা ৪০ মিনিটে শুরু হবে খেলা।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ভেস্তে গেল।

১৯ দশমিক ২ ওভারে বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। শেষ ৪ বলে আর মাত্র ৯ রান করলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতো।

এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান করে বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বল মোকাবেলা করে ৯১ রানের জুটি গড়েন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ