করোনায় আক্রান্ত রণবীর

০৯ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

মঙ্গলবার ছেলের শারীরিক পরিস্থিতির নিয়ে মা নীতু কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, রণবীর কাপুর করোনায় আক্রান্ত। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে রণবীর। চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় সুরক্ষাবিধিই অবলম্বন করছে। তার শরীর ভালো নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, খুব একটা শারীরিক অসুবিধে নেই রণবীরের। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন রণবীর।

উদ্বিগ্ন অনুরাগীদের থেকে আসা ক্রমাগত আরোগ্যবার্তার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন নীতু কাপুর। তবে কীভাবে কোভিড সংক্রমণ ঘটল, সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি কাপুর পরিবার।

রণবীর কাপুর/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *