ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহত

১৯ এপ্রিল ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক, মিশর): মিশরের একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন।

রোববার দেশটির রাজধানী কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

এক বিবৃতিতে মিশর জাতীয় রেলওয়ে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে নীল নদের বদ্বীপ অঞ্চলের শহর মানসৌরা যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স আহতদের কালিউবিয়া প্রদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

সম্পতি মিশরে আরও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। মার্চে কায়রো থেকে প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণে তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহ ও প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

চলতি মাসেও কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ১৫জন আহন হয়েছেন।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম