হাসপাতালে আগুন

০১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে গুজরাটে একটি হাসপাতালে করোনা ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজ্যের ভারুচ শহরে প্যাটেল ওয়েলপেয়ার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করেছেন।

ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র চুদাসামা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা এই হাসপাতালটি কেবল করোনা রোগীদের চিকিৎসার কাজেই ব্যবহার করা হচ্ছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রথমে নিহতের সংখ্যা ১২ জন বলা হলেও ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১৮ বলে জানায়।

অগ্নিকাণ্ড/এসকেএম