কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, কবি হাবীবুল্লাহ সিরাজী কর্মগুণেই একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। সৃজনশীলতা ও কর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য জগতে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

আ হ ম মুস্তফা কামাল/এসকেএম