এনামুল হকের মৃত্যু জাতির জন্য বেদনার

১৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ব ও শিল্পকলা গবেষক ডক্টর এনামুল হকের মৃত্যু জাতির জন্য বেদনার।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ডক্টর মুহাম্মদ এনামুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা পদক, একুশে পদক, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত ডক্টর এনামুল হক একজন বরেণ্য মানুষ ছিলেন। তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। এর আগে ঢাকা জাদুঘরের দায়িত্বও পালন করেছেন।

ডক্টর হাছান প্রত্নতত্ত্ববিদ এনামুল হকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানান। তার পরিবার যাতে শোক সইতে পারে, স্রষ্টার কাছে সেই প্রার্থনা জানান।

এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি তার বক্তৃতায় প্রয়াত ডক্টর এনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মন্ত্রী বলেন, ডক্টর এনামুল হক এতো গুণী মানুষ হয়েও অত্যন্ত সদালাপী ছিলেন। দেশের প্রত্নতাত্ত্বিক অঙ্গণ নানা ক্ষেত্রে তার কাছে ঋণী হয়ে রয়েছে।

প্রয়াত এনামুল হকের কন্যা কবি তৃণা হক, জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফুল্লাহ চৌধুরী এসময় তাদের অনুভূতি ব্যক্ত করেন। উপস্থিত সবাই ডক্টর এনামুল হকের কফিনে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

আরও পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে তার মরদেহ বগুড়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য গত ১০ জুলাই ডক্টর এনামুল হক রাজধানীর নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তথ্যমন্ত্রী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *