এরদোগানের দলীয় কার্যালয়ে হামলা

২০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, তুরস্ক): তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রধান কার্যালয়ে কটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। খবর: আনাদোলু।

একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেত সেরিফ আয়ডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক দুর্বৃত্ত রিসেপ তাইয়্যিপ এরদোগানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে।

তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি।

একে পার্টির ডেপুটি চেয়ারপারসন হামজা দাগ বলেছেন, তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

তুরস্ক/এসকেএম