জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

২৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভারতের বিমানবাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবর পেয়ে রাতেই বোম ডিসপোসাল ইউনিট ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের বিমানবাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে।

জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্যও বিমানবন্দরটি ব্যবহৃত হয়।

বিস্ফোরণ/এসকেএম