আরও ১৯৯ জনের মৃত্যু

৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে। মারা গেছেন ১৯৯ জন। গতকাল মারা যান এ যাবতকালের একদিনে সর্বোচ্চ সংখ্যক ২০১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৬৬ জন।

গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৭৯২ জন মানুষ মারা গেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ৪৮৯ জন বেশি শনাক্ত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মত ১১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

আরও পড়ুন: একদিনেই করোনা কেড়ে নিল ২০১ প্রাণ

দেশে এ পর্যন্ত ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৯৮৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *