১৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, বেলজিয়াম): ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউ’র সাথে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ’র সাথে বৈঠকে এ নিয়ে মতবিনিময়ে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রীর সাথে ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বৈঠকে বেলজিয়ামের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে তৈরি পোষাক রপ্তানি বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের বৃহত্তম আন্তঃদেশীয় এই পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করা গেলে এটি হবে একটি বড় অর্জন।
আরও পড়ুন: করোনা মোকাবেলায় বেলজিয়ামে জাতীয় সরকার
উল্লেখ্য, বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জনকরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি গত শুনবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেন। আগামী রবিবার ১৮ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
তথ্যমন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply