আবারও নিখোঁজ রাশিয়ার যাত্রীবাহী বিমান

১৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সাইবেরিয়ার কেড্রোভি শহর থেকে টমস্ক যাওয়ার পথে ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ রাশিয়ার যাত্রীবাহী বিমান। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো রুশ বিমান নিখোঁজের ঘটনা ঘটল।

শুক্রবার সাইবেরিয়ার টমস্ক শহরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

নিখোঁজ বিমানের খোঁজে ইতিমধ্যে হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন।

খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কয়েকদিন আগেই সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের ২৮ যাত্রী নিহত হয়েছিলেন।

বিমান দুর্ঘটনা/এসকেএম