১৭ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজের করোনা পজিটিবের বিষটি নিশ্চিত করেন নিলয়। এতে সবার কাছে নিজের এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।
২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পদার্পণ করেন নিলয় আলমগীর।
মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর টিভি নাটকেও বেশ কিছু কাজ করেছেন এই তারকা।
নিলয় আলমগীর/এসকেএম















